ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৪:০১:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

কোচিংয়ে না পড়লে ফেল করিয়ে দেওয়া অপরাধ: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কোচিংয়ে না পড়লে ফেল করিয়ে দেওয়া খুবই অনৈতিক ও অপরাধমূলক কাজ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে প্রয়াত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী  দীপু মনি বলেন, কোচিংয়ের সমস্যা হলো একজন শিক্ষক ক্লাসে পড়িয়ে শিক্ষার্থীদের আবার তার কাছে কোচিংয়ে যেতে বাধ্য করেন। কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করেন। তিনি বলেন, অন্যান্য দেশেও কিন্তু কোচিংয়ের ব্যবস্থা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের ক্লাস সাইজগুলোও বেশি। ফলে সব শিক্ষার্থীর দিকে সমান নজর দেওয়া সম্ভব হয় না। এ কারণে কোচিংয়ের দরকার হতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদকের অসীম কুমার উকিল এমপি প্রমুখ।