কোপার ফাইনালের জন্য কলম্বিয়ায় সাধারণ ছুটি ঘোষণা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩২ পিএম, ১৩ জুলাই ২০২৪ শনিবার
ফাইল ছবি।
পর্দা নামতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। আগামীকাল সোমবার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোকাবিলা করবে কলম্বিয়া।
প্রায় দুই যুগ পর কোপার শিরোপা জয়ের লড়াইয়ে নামবে হামেজ রদ্রিগেজরা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই উপভোগ করতে দেশটির জনগণের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছেন কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো।
জাতিসংঘের শান্তি মিশনের কাজে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন পেত্রো। সেখানেই এক সংবাদ সম্মেলনে এই ছুটির ঘোষণা দেন তিনি। সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এই ছুটির আওতায় পড়বে বলে জানিয়েছেন কলম্বিয়ার সরকার প্রধান।
পেত্রো বলেন, 'কলম্বিয়ার জাতীয় দল ঐক্যের প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক। তাই আমরা সোমবার, জয়ের দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করবো।'
তিনি আরও বলেন, 'বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটিকে আমি উৎসাহ দিচ্ছি কর্মীদের নিয়ে একসঙ্গে কলম্বিয়ান ঐক্য উদযাপন করার জন্য। সরকারি এবং বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এদিন তাদের কর্মীদের আনন্দ করার সুযোগ করে দেবে। এক হয়ে থাকা যে সম্ভব, চলুন সেটা বিশ্বাস করি।'
কাল সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। চলমান আসরে এখনো পর্যন্ত অপরাজিত আছে আর্জেন্টিনা ও কলম্বিয়া।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











