কোলকাতায় বাংলাদেশ বইমেলা শুরু
আসমা জেরিন | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার
কোলকাতার মোহরকুঞ্জে দশ দিনব্যাপী নবম বাংলাদেশ বইমেলা শুরু হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসাবে আজ শুক্রবার এ মেলার উদ্বোধন করেন।
বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ এবং বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক শামুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোলকাতা পৌরসভার মেয়র পরিষদ দেবাশীষ কুমার, বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতির সভাপতি আরিফ হোসেন এবং কোলকাতার পাবলিসার্স বুক ও সেলার্স গিল্ডের সম্পাদক সুধাংশু দে।
উদ্বোধনী অনুষ্ঠানে এ কে আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথম বাংলায় বক্তৃতা দিয়েছেন, এক কথায় তিনি বিশ্বের দরবারে আমাদের বাংলা ভাষাকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় পৌঁছে দিয়েছেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ও পশ্চিম বাংলার আমরা বাংলাভাষা প্রেমী সকলে একান্ত আপনজন। এজন্য এই বইমেলা দুই দেশের সম্পর্ককে আজ মিলন মেলায় পরিণত করেছে।’
বাংলাদেশ রপ্তানী উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহায়তায় ডেপুটি হাইকমিশন কোলকাতায় এ মেলার আয়োজন করে।
আয়োজকরা জানান, এবারের মেলায় বাংলাদেশের সৃজনশীল শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থার ৮০টি স্টল অংশ নিয়েছে। শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শনি ও রবিবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




