ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৫:১০:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ক্যাটরিনার বিয়ের মেহেদির দাম এক লাখ রুপি!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে অনেকদিন থেকেই তার প্রেম ও বিয়ের গুঞ্জন উড়ছে। শোনা যাচ্ছে, আসছে ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়বেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সকল পরিকল্পনা সেরে রেখেছেন ক্যাটরিনা কাইফ। বিয়ের তোড়জোড়ও শুরু হয়েছে। বিয়েতে বিশেষ ধরনের মেহেদি পরবেন ক্যাটরিনা। এটি দিয়েই হাতে লিখবেন ভিকির নাম।

জানা গেছে, রাজস্থানের যোধপুরের পালি অঞ্চলে তৈরি হয় এই মেহেদি। গুণগত মানের জন্য এটি সারা বিশ্বে প্রসিদ্ধ। এতে কোনো রাসায়নিক পদার্থ থাকে না। এই মেহেদি ভেষজ প্রক্রিয়ায় স্থানীয় মেয়েরা হাতে তৈরি করে। এর দামটাও নাকি আকাশছোঁয়া। প্রায় ১ লাখ রুপি।

যদিও এই মেহেদি ক্যাটরিনা উপহার হিসেবেই পাচ্ছেন। ইতোমধ্যে এর স্যাম্পল এই অভিনেত্রীর কাছে পাঠানো হয়েছে। এটি তিনি বেশ পছন্দও করেছেন।

শোনা যাচ্ছে, আগামী ৭-১২ ডিসেম্বরের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন ভিকি-ক্যাটরিনা। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে তাদের বিয়ে হবে। ইতোমধ্যে বিয়ের আয়োজন শুরু হয়েছে। বিয়েতে ‘র সিল্ক’ পরবেন বলে ঠিক করেছেন ক্যাটরিনা। এই অভিনেত্রীর বিয়ের পোশাকটি ডিজাইন করছেন প্রসিদ্ধ ফ্যাশন ডিজাইনার সব্যসাচী।