ক্যাটরিনা-ভিকির প্রেম নিয়ে গুঞ্জন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
বলিউডে এখন নতুন গুঞ্জন। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে নাম জড়িয়েছে ভিকি কৌশলের। শোনা যাচ্ছে তারা নাকি ঘনঘন ডেট করছেন। প্রথম সাক্ষাৎ থেকেই নাকি দু’জনের মধ্যে ঘনীভূত হতে থাকে সম্পর্ক। এক বন্ধুর বাড়িতে ভিকি ও ক্যাটরিনার মধ্যে আলাপ হয়। প্রথম দিন থেকেই নাকি তারা একে অপরের সান্নিধ্য পছন্দ করতে শুরু করেন। যদিও বন্ধুরা বলছেন, ভিকি ও ক্যাটরিনা শুধুই বন্ধু। এর বেশি কিছু নয়। কিন্তু দু’জনের ঘনিষ্ঠতা কিন্তু অন্য কথা বলছে। কেউ কেউ বলেছেন ভাইজান সালমানকে ছেড়ে নতুন নৌকায় পা রেখেছেন ক্যাটরিনা।
এও শোনা যাচ্ছিল, কোনও এক ছবির জন্যই নাকি ঘনঘন সাক্ষাৎ করছেন তারা। কিন্তু যা খবর, তাতে সামনো দু’জনের একসঙ্গে কোনও ছবি নেই। তা সত্ত্বেও তারা একসঙ্গে সময় কাটাচ্ছেন। ফলে জল্পনা আরও বাড়ছে।
মাসখানেক আগে প্রকাশ্যে আসে অভিনেত্রী হরলিন শেঠির সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে ভিকির। ক্যাটরিনা কাইফের জন্যই নাকি বান্ধবী হরলিনকে ছেড়েছেন ভিকি। একটি অনুষ্ঠানে গিয়ে ক্যাটকে প্রশংসা করেছিলেন ভিকি। ক্যাটরিনাও ‘কফি উইথ করণ’-এ গিয়ে ভিকির প্রশংসা করেছিলেন। এরপর থেকেই নাকি তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। সেই সম্পর্কই নাকি এখন ঘনিষ্ঠতার পথে। আর সেই কারণেই সরে এসেছেন হরলিন।
‘মাসান’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ভিকি কৌশল। তারপর একের পর এক প্রশংসনীয় ছবি উপহার দিয়েছেন তিনি। অনেক পরিচালকের মতে তিনি এখন বলিপাড়ার পরবর্তী সুপারস্টার তিনি। তার অভিনীত ‘সঞ্জু’ বক্স অফিসে বেশ ব্যবসা করেছে। একের পর এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। তার ঝুলিতে আছে বেশ কিছু সাড়া জাগানো ছবি।
-জেডসি
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম







