ক্যাটরিনা-ভিকির বিবাহোত্তর সংবর্ধনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ৫ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের বিয়ের বাদ্য বাজার অপেক্ষায় বলিউড। তাদের ভক্ত-অনুরাগী ও দর্শকরা অপেক্ষার প্রহর গুনছেন- বিয়ের সাজে প্রিয় তারকাদের কেমন দেখায় সেই অপেক্ষায়। দুই পরিবারের সূত্র বলছে, খুবই গোপনীয়তা বজায় রেখে এই বিয়ে হবে।
ভারতের জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বিনোদন ক্যাটাগরি ই-টাইমসের শনিবারের প্রতিবেদনে বলা হয়েছে, ৯ ডিসেম্বর রাজকীয় বিয়ে হচ্ছে। বিয়েতে শুধু দুই পরিবারের ঘনিষ্ট ও বন্ধুরা উপস্থিত থাকবেন। এই জুটি তাদের বিয়ের আনন্দ বলিউড ইন্ডাস্ট্রিতে তাদের শুভাকাঙ্ক্ষীদের নিয়েও ভাগাভাগি করবেন। তাদের বিবাহোত্তর সংবর্ধনাও হবে। তবে সেটি বিয়ের পরপরই নয়; একটু সময় নিয়ে।
এই বিয়েতে ১২০ জন অতিথি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। রাজস্থানের মধুপুরের ডিসি রাজেন্দ্র কিশান ইতোমধ্যে বলে দিয়েছেন, অনুষ্ঠানে অতিথিদের সবাইকে কোভিড-১৯ প্রটৌকল মেনে চলতে হবে। করোনার দুই ডোজ ভ্যাকসিন নেয়নি এমন কেউ অনুষ্ঠানে যেতে পারবেন না।
‘আয়োজকরা আমাদের জানিয়েছেন অনুষ্ঠানে ১২০ জন অতিথি আমন্ত্রিত। বিয়ের অনুষ্ঠান হবে ৭ থেকে ১০ ডিসেম্বর’-যোগ করেন মধুপুরের ডিসি।
ক্যাটরিনা-ভিকির অনুষ্ঠানমালার মধ্যে রযেছে- ৭ ডিসেম্বর সঙ্গীত সন্ধ্যা, ৮ ডিসেম্বর গায়ে হলুদ, ৯ ডিসেম্বর হবে বিয়ে।
বলিউড জুটির বিয়েতে নিরাপত্তা নিশ্চিত করতে বিয়ের ভেন্যুর বাইরে ১০০ সদস্যের পুলিশ থাকবে। যারা জয়পুর ও রাজস্থানের।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








