ক্যামেরুনে ১৪ শিশুসহ ২২ জনকে পুড়িয়ে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এনতুম্বো গ্রামে অন্তত ২২ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এদের মধ্যে ১৪ শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন বলে জানা গেছে। রবিবার জাতিসংঘের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
শুক্রবারের এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে এক বিবৃতিতে দেশটির এক বিরোধী দল ‘মুভমেন্ট ফর রিবার্থ অফ ক্যামেরুন’ হামলার জন্য “স্বৈরাচারী শাসন ব্যবস্থা” এবং ক্যামেরুনের সুরক্ষা বাহিনীর প্রধানকে দায়ী করেছে। তবে বার্তা সংস্থা এএফপি’র সাক্ষাত্কারে এক সেনা কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে ক্যামেরুনের ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ২০১৭ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। ক্যামেরুনের বিচ্ছিন্নতাবাদীরা আম্বাজোনিয়া নামের এক নতুন স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করায় এই লড়াইয়ের শুরু হয়। ক্যামেরুন সরকার ওই বিচ্ছিন্নতাবাদীদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে।
বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারের এ দ্বন্দ্বে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছেন আরো ৭০ হাজার মানুষ। তবে সম্প্রতি পুড়িয়ে হত্যার ঘটনায় দেশটির সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











