ক্যালসিয়ামের ঘাটতি দূর করে আমড়া
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৮ পিএম, ১৭ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
বারোমাসি ফল আমড়া। টক-মিষ্টি স্বাদের আমড়া খেতে দারুণ মজা। আমড়া কাঁচা খাওয়ার পাশাপাশি সুস্বাদু ভর্তা, আচার, চাটনি ও জেলি তৈরি করা যায়। অনেকে তরকারি হিসেবে রান্না করে খান। শুধু স্বাদেই নয়, আকারে ছোট হলেও পুষ্টিগুণে ঠাসা এ ফলটি।
এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যে কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সহজেই। এছাড়াও বিভিন্ন রোগ থেকে দূরে রাখে। আমড়া শরীরের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে। ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকতেও সাহায্য করে এটি।
আমড়ার পুষ্টিগুণ
প্রতি ১০০ গ্রাম আমড়ায় ১ দশমিক ১ গ্রাম প্রোটিন, ১৫ গ্রাম শ্বেতসার, শূন্য দশমিক ১০ গ্রাম স্নেহ জাতীয় পদার্থ এবং ৮০০ মাইক্রোগ্রাম ক্যারোটিন আছে। এছাড়াও আছে ০.২৮ মিলিগ্রাম থায়ামিন, ০.০৪ মিলিগ্রাম রিবোফ্লাভিন, ৯২ মিলিগ্রাম ভিটামিন সি, ৫৫ মিলিগ্রাম ক্যালসিয়াম এবং ৩.৯ মিলিগ্রাম লৌহ।
আমড়ার খাদ্যশক্তি ৬৬ কিলোক্যালোরি। খনিজ পদার্থ বা মিনারেলসের পরিমাণ ০.৬ গ্রাম। এই ফলে প্রায় ৯০%-ই পানি, ৪-৫% কার্বোহাইড্রেট ও সামান্য প্রোটিন থাকে।
চলুন এবার জেনে নেয়া যাক আমড়ার উপকারিতাগুলো সম্পর্কে বিস্তারিত—
ত্বকের সুরক্ষায়
সুস্থ ও সুন্দর ত্বক সবারই প্রত্যাশা। তবে ত্বকের কোনো না কোনো সমস্যা লেগেই থাকে অনেকের। বিশেষ করে ব্রণের সমস্যা থাকে প্রায় সবারই। ত্বক থেকে ব্রণ দূর করতে এবং উজ্জ্বলতা বাড়াতে কাজ করে আমড়া। এ ফলে আছে প্রচুর ভিটামিন সি। এই ভিটামিন ত্বক ভেতর থেকে উজ্জ্বল করে। পাশাপাশি দূর করে ব্রণও।
রক্তস্বল্পতা দূর করে
রক্তস্বল্পতা এড়াতে কিংবা এ সমস্যা দূর করতে নিয়মিত আমড়া খান। কারণ আমড়ায় আছে প্রচুর আয়রন যা রক্তস্বল্পতা রোধে সাহায্য করে। এটি আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতেও সাহায্য করে।
ক্যালসিয়ামের ঘাটতি দূর করে
সুস্থতার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা অনেক। শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে তা হাড়ের বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, পাশাপাশি দাঁতের সমস্যা, মাংস পেশীর খিঁচুনিসহ অনেক রোগের কারণ হতে পারে। নিয়মিত আমড়া খেলে ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হয়।
রুচি বাড়ায়
যেকোনো অসুস্থতায় খাবারের রুচি অনেকটাই চলে যায়। সেক্ষেত্রে রোগীকে আমড়া খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ এটি মুখের স্বাদ ফিরিয়ে আনতে সাহায্য করে। আমড়া খেলে অরুচি অনেকটাই কেটে যায় এবং খাবারের প্রতি আকর্ষণ বাড়ে।
হজমের সমস্যা দূর করে
বদহজম ও কোষ্ঠকাঠিন্য নিয়ে অনেকে সমস্যায় ভুগে থাকেন। নিয়মিত আমড়া খেলে এই সমস্যা থেকে মুক্ত থাকা যায়। এই ফলে আছে বিভিন্ন দ্রবণীয় ফাইবার, এটি পাকস্থলীর কার্যক্রম স্বাভাবিক রাখে। কোষ্ঠকাঠিন্য, বদহজম, পেট ফাঁপা ইত্যাদি সমস্যা থেকে বাঁচতে নিয়মিত আমড়া খান।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা








