ক্রিকেটপ্রেমীদের নজর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
ফাইল ছবি।
যেখান থেকে শুরু, সেখান থেকেই শেষ! ১,৩২,০০০ দর্শকের বসার ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠেই গত ৫ অক্টোবর গেল আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ নিয়ে পর্দা উঠেছিল ১৩তম ওয়ানডে বিশ্বকাপের।
আগামী ১৯ নভেম্বর রোববার এই মাঠেই পর্দা নামতে যাচ্ছে চলমান বিশ্বকাপের।
স্বাগতিকেরা ফাইনালে উঠেছে, এটাই দেশটির দর্শকদের জন্য বড় আগ্রহ। তাই তাদের সমর্থন দিতে বিভিন্ন জায়গা থেকে সমর্থকেরা এসে আগেভাগেই আহমেদাবাদে উপস্থিত হচ্ছেন।
আসরে এখন পর্যন্ত ভারতের ১০টি ম্যাচের সবগুলোই ছিল স্টেডিয়ামে দর্শক দিয়ে কানায় কানায় পরিপূর্ণ। এছাড়া গেল ১৪ অক্টোবর বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারত-পাকিস্তান লড়াইয়ের আগে তো বিশাল আয়োজন করে বিসিসিআই।
এবার ফাইনালেও উঠেছে স্বাগতিকেরা। সেই ম্যাচ নিয়ে দলটির সমর্থকদেরও আগ্রহের শেষ নেই। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। ইতিমধ্যে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আশপাশ এলাকায় শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফাইনালের আমেজ। এই ম্যাচ দেখতে আসা দর্শক স্টেডিয়ামের আশপাশের হোটেলগুলো বুকিং নিচ্ছেন। তবে তা নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ বেশি দিয়ে।
ঘরের মাটিতে বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। তাই এই ম্যাচের সাক্ষী হতে নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়ে টিকিট কিনছেন ক্রিকেট-পাগল সমর্থকেরা। শুধু ভারত নয়, গোটা বিশ্ব থেকে ক্রিকেট-পাগল দর্শক আসতে শুরু করেছে শহরটিতে।
জানা গেছে, আগামী রোববার অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচের আগে দিল্লি থেকে আমেদাবাদ, মুম্বাই থেকে আমেদাবাদ, এমনকি কলকাতা থেকে আমেদাবাদের বিমান ভাড়া ১৫ থেকে ১৮ হাজার টাকা হয়ে গেছে। এছাড়া এক রাতের হোটেল ভাড়া ৬০ হাজার থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত উঠছে।
আর পাঁচ তারকা হোটেলে রুমের দাম তো সমর্থকদের ধরাছোঁয়ার বাইরে। বিভিন্ন বুকিং অ্যাপ সূত্রে জানা গেছে, বুধবার ওয়াংখেড়েতে ভারত এক যুগ পর ফাইনাল নিশ্চিত করার পর থেকেই হোটেলে রুম বুক করার ধুম পড়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যেই আমেদাবাদের অর্ধেক বড়-ছোট-মাঝারি হোটেল প্রায় পূর্ণ হয়ে গেছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











