‘ক্রিকেটারকে বিয়ে করতে অসুবিধা নেই’: সারা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২২ পিএম, ৭ জুন ২০২৩ বুধবার
বলিউড অভিনেত্রী সারা আলি খান ও ক্রিকেটার শুভমন গিল।
ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে নাকি প্রেম করছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। বলিপাড়ায় নবাব-কন্যার প্রেম নিয়ে চর্চার অন্ত নেই। ক্রিকেটারকে বিয়ে করবেন সারা? মুখ খুললেন শর্মিলা ঠাকুরের নাতনি।
একজন বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। অন্য জন ভারতীয় ক্রিকেটের তারকা। দুই তারকার প্রেমের গুঞ্জন দীর্ঘ দিন ধরে ঘুরছে বলিউডে।
সারা আলি খান ও শুভমন গিলের প্রেম নিয়ে এত দিন ধরে জল্পনা চললেও এখনও পর্যন্ত তা নিয়ে জনসমক্ষে মুখ খোলেননি তারা কেউই। তাই বলে কি প্রেমে ইতি পড়েছে? একেবারেই না। বরং সবাইকে চমকে দিয়ে এবার বিয়ে নিয়েই মুখ খুলে বসলেন সারা আলি খান। তাঁর কথায়, এক জন ক্রিকেটারকে বিয়ে করতে তাঁর কোনও অসুবিধাই নেই।
সদ্য মুক্তি পেয়েছে সারা আলি খান ও ভিকি কৌশল অভিনীত ছবি ‘জ়রা হটকে জ়রা বাঁচকে’। সেই ছবির এক প্রচার অনুষ্ঠানে গিয়েই নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সাইফ-কন্যা। সারাকে প্রশ্ন করা হয়, ঠাকুমা শর্মিলা ঠাকুরের পথে হেঁটে কি একজন ক্রিকেটারকেই বিয়ে করবেন তিনি?
প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটুও থতমত খাননি অভিনেত্রী। সারা বলেন, ‘‘ক্রিকেটারকে বিয়ে করতে আমার কোনও অসুবিধা নেই। তবে সত্যি বলতে আমার জন্য কারও পেশাটাই সব নয়। আমার সঙ্গে সেই মানুষটার মানসিকতা মিললে তবেই আমার ক্ষেত্রে সেই সম্পর্কে এগোনো সম্ভব। সেই মানুষটা পেশায় অভিনেতা হতে পারেন, ক্রিকেটার বা ব্যবসায়ীও হতে পারেন। তাতে কিছু যায়-আসে না।’’ শুভমন গিলের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে সারার দাবি, এখনও পর্যন্ত তার মনের মানুষের সঙ্গে নাকি দেখাই হয়নি তার।
বলিউডে সারা ও শুভমনের প্রেমের খবর নতুন নয়। একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে চর্চিত যুগলকে। যদিও জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে টুঁ শব্দটি করেননি সারা বা শুভমন কেউই। দিন কয়েক আগেই খবর মেলে সমাজমাধ্যমে একে অপরকে আনফলো করে দিয়েছেন তারা। তখন থেকেই কানাঘুষো শোনা যায়, সারা ও শুভমনের সম্পর্কে নাকি চিড় ধরেছে। গত মাসে আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে সেরার ট্রফি ছিনিয়ে নেয় চেন্নাই সুপার কিংস। গ্যালারি থেকেই সেই জয় উদ্যাপন করেন সাইফ-কন্যা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক





