ঢাকা, রবিবার ০১, ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৬:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ড থেকে পদত্যাগ করছেন মেল জোন্স

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ১২ আগস্ট ২০২২ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডের পরিচালক হিসেবে আড়াই বছর ধরে কাজ করছেন মেল জোন্স। পাশাপাশি তিনি ক্রিকেট ধারাভাষ্যকার এবং আইনজীবীও। আগামী বছর বোর্ডের বাইরের কাজের জন্য বিদেশে ব্যস্ত সময় কাটাতে হবে, তাই বোর্ড পরিচালকের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন এই নারী কর্মকর্তা।

পাঁচ টেস্ট ও ৬১ ওয়ানডে খেলা জোন্স সিদ্ধান্ত নিয়েছেন, সিএ বোর্ডের পরের নির্বাচনে আর দাঁড়াবেন না। শুক্রবার বোর্ডও এই খবর নিশ্চিত করেছে। তাতে করে আগামী অক্টোবর থেকে এই দায়িত্বে থাকছেন না জোন্স।

তিনি বলেছেন, ‘সিএ বোর্ডে তিন বছর দায়িত্ব পালন করা ছিল সম্মানের। কিন্তু আমার ভবিষ্যৎ কাজের প্রতিশ্রুতি পূরণ করতে আমাকে পরের বছরের বেশিরভাগ সময় বিদেশে থাকতে হবে। তাতে করে চলতি বছরের পর আমার সহকর্মী বোর্ড সদস্যদের পূর্ণ সমর্থন দেওয়ার জন্য প্রয়োজনীয় সময় বের করতে পারবো না।’

ইংল্যান্ডের স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে মাঝেমধ্যে দেখা যায় জোন্সকে। দেশে ও বিদেশেও একই ভূমিকা রাখেন। এছাড়া খেলায় নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব উৎসাহিত করতে ভিক্টোরিয়ান সরকারের ‘চেঞ্জ আওয়ার গেম’ উদ্যোগের সঙ্গে কাজ করছেন আইনজীবী হিসেবে।