ক্রিকেট ছেড়ে এবার অপরাধী ধরতে বেরোবেন লোরনা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ১৪ অক্টোবর ২০২৪ সোমবার
লোরনা জ্যাক-ব্রাউন
ক্রিকেট খেলা এবং পুলিশ বিভাগে কাজ— দু’টিই এক সময় চালিয়ে গিয়েছেন সমানতালে। পুলিশের কাজে এক সময় এতটাই বিরক্ত হয়ে পড়েছিলেন যে ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। সেই লোরনা জ্যাক-ব্রাউনের স্বপ্ন পূরণ হয়েছে বিশ্বকাপ খেলতে পেরে। এবার ক্রিকেট ছেড়ে পাকাপাকি পুলিশের কাজে নামতে চলেছেন লোরনা।
এডিনবরায় পুলিশ দফতরে কাজ করার সময় জীবনের অন্ধকার দিকগুলি দেখেছেন লোরনা। ২০১৮ সালে মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ভেবেছিলেন। তবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার যোগ্যতা অর্জন করা স্কটল্যান্ড দলে জায়গা পেয়ে সিদ্ধান্ত বদলান। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার পর পাকাপাকিভাবে ক্রিকেট থেকে অবসর নেবেন লোরনা। এর মধ্যেই স্কটল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে খেলার নজির হয়ে গিয়েছে তার। ১৮ বছর ক্রিকেট খেলে ফেলেছেন।
লোরনা বলেছেন, যখনই দরকার পড়েছে কারও না কারও সাহায্য পেয়েছি। তাই এতদূর খেলা চালিয়ে যেতে পেরেছি। পুলিশের কাজে শারীরিক এবং মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক সময় ইচ্ছা থাকলেও অনুশীলন করতে পারিনি। তুচ্ছ কারণে ভয় পেতাম। চিন্তা করতাম। ক্রিকেট না খেলার অজুহাত খুঁজতাম। বুঝতে পারতাম কিছু একটা গন্ডগোল হচ্ছে।
একটি সংস্থার সাহায্য নিয়ে মানসিক সমস্যা কাটিয়ে ওঠেন লোরনা। পুলিশ অফিসার হিসাবে ঘরোয়া সমস্যা এবং যৌন নির্যাতনের সমস্যা মেটানোর বিষয় নিয়ে কাজ করেন তিনি। এই দুই বিভাগেই অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। নিজেই জানিয়েছেন, সব অভিজ্ঞতা বর্ণনা করতে বসলে আস্ত ওয়েবসিরিজ হয়ে যাবে।
ক্রিকেট ছেড়ে দেওয়ায় বোঝা অনেকটাই হালকা হয়ে যাবে। ৩১ বছরের লোরনা জানিয়েছেন, এবার পুলিশের কাজে আরও বেশি মনোযোগ দেবেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











