ক্লোজআপ তারকা পুতুলের বিয়ে ২০ মার্চ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১৭ মার্চ ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
বাগদান সেরে ফেলেছেন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় সাড়া জাগানো শিল্পী সাজিয়া ইসলাম পুতুল। এখন পুরোদমে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। পুতুলের বরের নাম নুরুল ইসলাম। গত ১৫ মার্চ পারিবারিকভাবে তাদের বাগদান হয়েছে। বিয়ে আগামী ২০ মার্চ। পুতুলের বিয়েটা হচ্ছে ব্যাপক ধুমধামে। বিয়ে উপলক্ষে একটি গান তৈরি করেছেন এ শিল্পী। বিয়ের কার্ডটিও হয়েছে ঝাকানাকা।
পুতুল জানান, বর নুরুল ইসলাম কানাডা প্রবাসী। সেখানে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। পাশাপাশি শখের বসে ফটোগ্রাফিও করেন।
দুদিন আগেই নুরুল ইসলামকে প্রথম দেখেছেন জানিয়ে ক্লোজআপ ওয়ানের এ শিল্পী বলেন, পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হচ্ছে। গত পরশু ঘরোয়া আয়োজনে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। আগামী ২০ মার্চ বিয়ে অনুষ্ঠিত হবে।
নুরুলের সঙ্গে পরিচয় কীভাবে জানতে চাইলে পুতুল বলেন, কিছু দিন আগে পরিবার থেকে বিয়ের কথা ওঠে। তখন সবাই নুরুলকে দেখেন। আমি তাকে দেখেছি, দুদিন আগে।
অতিথিদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি কার্ডে পুতুল লিখেছেন- ‘ছোট্ট পুতুল বড় হলো, পুতুল বিয়ের সময় হলো… এ আমাদের পুতুল। পুতুলগান পুতুলকাব্য পুতুলকাব্যিক উপন্যাসের পুতুল। এবার সময় পুতুলঘর বাঁধবার। পুতুলপ্রেমীদের শুভাশীষ আর আশীর্বাদ পরম প্রার্থনীয়। আর তাই, পুতুলবিয়েতে নিমন্ত্রণ।’
বিয়ে উপলক্ষে গান রচনার বিষয়ে পুতুল জানান, বিয়ের রাতেই তিনি প্রকাশ করবেন, বিয়ে নিয়ে নতুন একটি গান। তবে সে সম্পর্কে এখন কিছুই জানাতে চান চান না শ্রোতাপ্রিয় এ শিল্পী।
উল্লেখ্য, ‘ক্লোজআপ ওয়ান-২০০৬’ প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগীতের ভুবনে পা রাখেন সাজিয়া সুলতানা পুতুল। বিভিন্ন মিশ্র অ্যালবামের গাওয়ার পাশাপাশি ৫টি একক গান প্রকাশ করেছেন এ শিল্পী।
-জেডসি
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি