ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহে নেপালী শিক্ষার্থীরা
আপডেট: ০৫:৫৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সিলেট : নিজ দেশে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য চেয়ে সিলেটের রাজপথে নেমেছে নেপালী ছাত্র-ছাত্রীরা। সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত এসব শিক্ষার্থী সোমবার সাহায্যের বাক্স হাতে নিয়ে রাস্তায় ও বড় বড় মার্কেটে ঘুরে অর্থ সাহায্য চান। ‘নেপালের অশ্রু মুছে দিতে হাত বাড়াও’- এ শ্লোগান লেখা বাক্স হাতে অশ্রুসিক্ত নেপালী ছাত্র-ছাত্রীদের দেখে অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন।
শিক্ষার্থীরা জানান, সংগৃহীত অর্থ তারা দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করবেন। সাহায্য সংগ্রহে নামা নেপালী শিক্ষার্থী রেজিনা, অর্জুন কেছি, সঞ্জয় সিকদেল বলেন, ভয়াবহ ভূমিকম্পে তাদের ছোট্ট সুন্দর দেশটি আজ মৃত্যুপুরী। চারদিকে শুধু লাশ আর লাশ। এ তীব্র আর্তনাদ তারা সইতে পারছেন না। বাধ্য হয়ে তারা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হাত বাড়িয়েছেন।
তারা বলেন, যে যা দিতে পারছে তাতেই তারা খুশি। তাদের সামান্য অর্থই আমাদের কাছে অনেককিছু। দুর্গত মানুষের কাছে এটা বড় ধরনের সাহায্য। জানা গেছে, ভূমিকম্পে নিহত স্মরণে রংপুর মেডিক্যাল কলেজসহ বিভিন্ন মেডিক্যাল ও ডেন্টাল কলেজে অধ্যায়নরত নেপালি শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল রংপুর নগরীতে শোক র্যালী বের করা হয়।
২৯.০৪.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











