ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে নিজস্ব ভাষার বই বিতরণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি।
মৌলভীবাজার জেলায় হারিয়ে যাওয়া হরফ সংরক্ষণ করে রোমান ভাষায় ছাপিয়ে ৫টি ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর শিশুদের জন্য কয়েক হাজার বই বিতরণ করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ক-কে কোক, খ-কে সাম, গ-কে লাই, ঘ-কে মিত, ঙ- কে পা। এভাবেই মনিপুরি, খাসি, সাদ্রিসহ ৫টি আদিবাসী জাতি গোষ্ঠীর শিশুরা পড়ছে বাংলাভাষার পাশাপাশি তাদের নিজস্ব ভাষার হরফের বই।
শিক্ষকরা জানান, যে বইগুলো দেওয়া হয়েছে সেখান থেকে আমাদের অনেক উপকার হয়েছে। বইগুলো বাচ্চারা বাসায় পড়তে পারছে। একাধিক শিক্ষার্থী জানায়, বইগুলো পেয়ে স্কুলের বইয়ের সাথে সাথে আমাদের মনিপুরী ভাষায় স্বরলিপিও পড়তে পারছি।
মৌলভীবাজার জেলায় রয়েছে প্রায় ৯০টিরও বেশি ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠী। এদের রয়েছে নিজস্ব সংস্কৃতি ও স্বরলিপি। সংরক্ষণের অভাবে অনেক জাতি হারিয়ে ফেলেছেন তাদের নিজস্ব ভাষার হরফ।
মৌলভীবাজারের ৭ উপজেলায় প্রায় লাখো আদিবাসীর বাস। যাদের বেশিরভাগের বসবাস শ্রীমঙ্গলে। এর মধ্যে খাসিয়া, মনিপুরি, গারো, সাদ্রি, সাঁওতাল, মুন্ডা, ত্রিপুরা ও পাঙনসহ ৩৭টি জাতি রয়েছে সরকারি তালিকায়। যাদের প্রত্যেকেরই ছিলো নিজস্ব ভাষা ও সংস্কৃতি। যা আজ বিলুপ্তির পথে।
শ্রীমঙ্গল উপজেলার আদিবাসী সমন্বয়ক তাজুল ইসলাম জাবেদ বলেন, তাদের নিজস্ব ভাষা পড়তে পেরে তারা যে আনন্দিত, উল্লাসিত তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া এসব ভাষা সংরক্ষণে এগিয়ে এসেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গা থেকে মনিপুরি, খাসি, সাদ্রিসহ ৫টি জাতি গোষ্ঠীর স্বরলিপি সংগ্রহ করে বই আকারে প্রকাশ করেন। এরপর তা বিতরণ করেন ৮৪টি স্কুলে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমরা ৫টি মাতৃভাষার বই প্রকাশ করেছি। বিভিন্নভাবে সংগ্রহ করে এই বই তাদের কাছে পৌঁছিয়েছি।
নিজেদের ভাষার বই পেয়ে খুশি তারা। ভাষা সংরক্ষণের এ ধরণের উদ্যোগ দেশের অন্যান্য ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে যাবে এ প্রত্যাশা তাদের।
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











