ক্ষুব্ধ হয়ে বিসিবিকে চিঠি দিলেন জাহানারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১১ পিএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
দেশের নারী ক্রিকেটকে ঘিরে অস্থিরতা সৃষ্টি হয়েছে। দারুণ ফর্মে থেকেও আসন্ন আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর বাছাইয়ের দলে জায়গা পাননি পেসার জাহানারা আলম। মূল দলের ১৫ সদস্যের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে আছেন তিনি। এ নিয়ে বোর্ড থেকে কিছু না জানানো হলেও শোনা যাচ্ছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদ পড়েছেন জাহানারা।
তাইতো দল মালয়েশিয়া পৌঁছানোর আগেই ক্ষুব্ধ হয়ে বিসিবিকে একটি চিঠি দিয়েছেন জাহানারা। নিজের অসন্তুষ্ট কথা জানিয়েছে বিসিবিকে লেখা চিঠির সত্যতা নিশ্চিত করলেও ঠিক কী বিষয়ে এবং কাদের ওপর ক্ষুব্ধ হলেন তা প্রকাশ করেননি এই পেসার অলরাউন্ডার।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জাহানার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে পাওয়া চিঠি গুরুত্ব সহকারে দেখছে বোর্ড।
বোর্ডের একটি সূত্র অবশ্য জানিয়েছে, জিম্বাবুয়ে থেকে ফিরে বিসিবিকে যে চিঠি দিয়েছেন জাহানারা, সেখানে নির্বাচক মঞ্জুরুল ইসলাম, কোচ একে এম মাহামুদুল ইমনের বিপক্ষে পক্ষপাতের অভিযোগ এনেছেন। একই সঙ্গে তুলে ধরেছেন ড্রেসিংরুমের অনেক ঘটনা।
২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে জিম্বাবুয়ে গিয়েছিল নারী দল। সেখানে বেশ উজ্জ্বল ছিল জাহানারার পারফরম্যান্স। ছয় ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। এর মধ্যে ২ ম্যাচে নিয়েছিলেন ৩টি করে উইকেট।
আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্ব জন্য ঘোষিত স্কোয়ার্ড :
নিগার সুলতানা জৌতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুরাইয়া আজমিম।
স্ট্যান্ডবাই : জাহানারা আলম, নুজহাত তাসনিয়া ও খাদিজা-তুল-কুবরা।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











