ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৭:৩৬:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

কয়রায় বেড়িবাঁধ ভেঙে কপোতাক্ষের গর্ভে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৭ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা এলাকায় বেড়িবাঁধ ভেঙে কপোতাক্ষ নদের গর্ভে গেছে। রোববার (১৭ জুলাই) সকালে ভাঙন শুরু হয়। দুপুরের মধ্যে জোয়ারের পানিতে বিস্তৃত এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, রোববার ভোর ৪টার দিকে ভাটার সময় বেড়িবাঁধ ভেঙে গেছে। ওয়াবদায় বেড়িবাঁধের কাজ চলছিল। হঠাৎ করে নদীভাঙনে বাঁধ ভেঙে গেছে। ফলে জোয়ারের সময় বেদকাশি ইউনিয়নের ১৪টি গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সাবেক ইউপি সদস্য মাসুদ বলেন, নদীতে জোয়ার আসছে। বৈরী আবহাওয়ার মধ্যে আমরা স্থানীয়রা বাঁধ মেরামতের চেষ্টা করছি।

স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি সরদার বলেন, ভোর ৪টার দিকে চরামুখা খালের এক পাশের রাস্তা ভেঙে নদীতে নেমে গেছে। রাস্তাটি দীর্ঘ দিন ধরে নাজুক অবস্থায় ছিল। প্রায় দুই চেইন রাস্তা কপোতাক্ষ নদে বিলীন হয়ে গেছে। অনেকের ঘরবাড়ি ভাঙতে শুরু করেছে। এখন ভাটা থাকায় ঘেরের পানি নদীতে নামছে। স্বেচ্ছাসেবায় বাঁধ মেরামতের কাজ চলছে। দুপুরের জোয়ারে বিস্তৃত এলাকা আবারও প্লাবিত হতে পারে।