ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১২:৩৪:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

খাগড়াছড়িতে অ্যাম্বুলেন্সের চাপায় স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। সোমবার উপজেলার গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক পার হতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত মাসাপ্রু মারমা (৭) মানিকছড়ির দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার মেয়ে। তিনি ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা শিশুকে তাৎক্ষণিক উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এ ঘটনার পর অ্যাম্বুলেন্সসহ চালক পালিয়ে যায়। মরদেহের সুরতহাল করে অভিভাবকের সম্মতিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।