খাগড়াছড়িতে নদীতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২১ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গী নদীতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হচ্ছে- পানছড়ির ছোট ধনপাড়ার পূর্ণ চাকমার ছেলে পিবির চাকমা (২) ও মেয়ে প্রজ্ঞা চাকমা (১২) এবং স্বপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা (১২)।
স্থানীয়রা জানান, দুপুরে চেঙ্গী নদীর রাবার ড্যামের পানিতে পড়ে যায় পিবির চাকমা। তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুজনও ডুবে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকতারুজ্জামান চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই শিশুদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমরা আসার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে পরবর্তী কার্যক্রম শুরু করব।
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ