খাদ্যের অভাব, ডাস্টবিনে খাবার খুঁজছে হাতির দল!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
জঙ্গলে খাবার নেই। ডাস্টবিনে খাবার খুঁজছে হাতির দল। শ্রীলঙ্কা।
বন-জঙ্গলে খাবার নেই। তাই মাঝেমধ্যেই হাতির দল জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে খাবারের খোঁজে হানা দেয়। কখনও গ্রামের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়। কখনও আবার ক্ষেতের ফসল খেয়ে-ছড়িয়ে নষ্ট করে। গ্রামে বা ক্ষেতে হাতির তাণ্ডবের ছবি আমরা অনেকেই দেখেছি। কিন্তু ডাস্টবিনে হাতির দল খাবার খুঁজছে, এমন ছবি কি আগে দেখেছি!
শ্রীলঙ্কার এমন একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ছবিতে একদল হাতিকে নোংরা-আবর্জনা থেকে খাবার খুঁজে খেতে দেখা যাচ্ছে। এমন হৃদয়বিদারক ছবি দেখে নেটিজেনদের চোখে পানি।
মানুষের ভুলের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে প্রাণীদের। মানুষের জন্যই বন্য জীব-জন্তুদের এই ভোগান্তি! এমনই মনে করছেন অনেকে। থারমাপালান তিলাক্সান নামের একজন ফটোগ্রাফার এই ছবিগুলি তুলেছেন। তিনি বন্য প্রাণীদের নিয়ে গবেষণা করেন। এই ছবি দেখার পর তিনি নিজেও বেশ চিন্তিত বলে জানিয়েছেন।
তিনি জানান, আবর্জনা থেকে প্লাস্টিক খেয়ে ফেললে হাতিদের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্লাস্টিকের ব্যবহার রোধ করতে না পারলে ভবিষ্যতে বন্য প্রাণীদের অস্তিত্ব সংকটে পড়বে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন এই ফটোগ্রাফার।
হাতিরা রোজ ২৮ থেকে ৩০ কিমি গড়ে হাঁটে। চলার পথে নানারকম গাছপালা খায় তারা। জানিয়েছেন থারমাপালান তিলাক্সান। কিন্তু জঙ্গলে যদি প্লাস্টিক পৌঁছে যায় তা হলে হাতিদের বিপদ বাড়বে। না বুঝে প্লাস্টিক খেয়ে ফেললে তাদের মৃত্যু হতে পারে।
থারমাপালান তিলাক্সানের তোলা এই ছবি দেখে বন দফতরের অফিসাররা উদ্বেগ প্রকাশ করেছেন। বন্যপ্রাণ বাঁচাতে এখনই তৎপর হওয়া উচিত বলে জানিয়েছেন তারা।
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার











