ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১:০০:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

খালেদার চিকিৎসা ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাতে এবং তাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে দলীয় অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান  বলেন, সংবাদ সম্মেলনে ম্যাডামের চিকিৎসার সর্বশেষ অবস্থা ও সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কথা বলবেন মহাসচিব।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, গতকাল (বুধবার) প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ম্যাডামের (খালেদা জিয়া) বিদেশে চিকিৎসা নেওয়ার প্রসঙ্গসহ একাধিক ইস্যুতে কথা বলছেন। আজ সংবাদ সম্মেলনে সেই সব বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া ব্যক্ত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ম্যাডামের চিকিৎসার সর্বশেষ অবস্থাও তুলে ধরা হবে।