খালেদার জামিন নাকচ নিয়ে বিতর্কের সুযোগ নেই: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নাকচের ব্যাপারে সকল কাগজপত্র দেখার পরই এই জামিন আবেদন নাকচ করা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এখানে বিতর্কের কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। কিন্তু, তারা এখন নিজেদের দলে নিজেদের নেতৃত্ব বজায় রাখার জন্য আজেবাজে বলছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাশে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এই সব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া টাকা চুরি করে জেলে গেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সব পক্ষের আইনজীবীদের বক্তব্য ও যুক্তিতর্ক শুনে এবং বাংলাদেশের সবচেয়ে উন্নত মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও চিকিৎসকদের মেডিকেল প্রতিবেদন দেখে বলেছেন, তাকে জামিন দেয়ার কোনো যৌক্তিকতা নেই। তাই তাদের আবেদন নাকচ করেছেন আদালত।
বিএনপি নেতাদের সমালোচনা করে আনিসুল হক বলেন, যে রায়, যে আদেশ, যে নির্দেশ উনাদের পক্ষে যাবে, সেটা অন্যায় হলেও আর মানুষকে পিষে ফেলার হলেও ভালো। উনারা খুশি। বিপক্ষে যখন কিছু বলা হয়, তখন তারা বলেন তাদের ওপর অত্যাচার করা হচ্ছে।
খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন, বিএনপি নেতাদের এমন বক্তব্যের ব্যাপারে আইনমন্ত্রী বলেন, তারা দলে নিজেদের নেতৃত্ব বজায় রাখতে আজেবাজে কথা বলছেন। বাংলাদেশের জনগণের বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা মনে রয়েছে। সেই সময়ে তারা আর ফিরে যেতে চায় না, দেশে এখন সেই পরিস্থিতি নেই।
এই সময় মন্ত্রীর সাথে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা প্রমুখ উপস্থিত ছিলেন।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




