ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১৬:০৬:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ

খালেদা জিয়ার করোনা টেস্ট করানো হয়নি: বিএনপি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩১ পিএম, ১১ এপ্রিল ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করানো হয়নি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

রোববার দুপুরে শায়রুল কবির খান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা: মামুনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।

বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের বরাত দিয়ে প্রকাশিত ‘খালেদা জিয়ার করোনা পজিটিভ’ এমন নিউজের বিষয় জানতে চাইলে শাহরুল কবির খান বলেন, আমি যতটুকু জানি বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। তার করোনা টেস্ট করানো হয়নি। বিষয়টি তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মামুন আমাকে জানিয়েছেন।

উল্লেখ্য, রোববার দুপুরে বিভিন্ন গণমাধ্যমে ‘খালেদা জিয়ার করোনা পজিটিভ, এই শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

-জেডসি