ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৮:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৩ জুন) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‌ফিরোজায় দেখা করতে যান তিনি।

দলের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে জানায়, এক ঘণ্টার এই সাক্ষাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপি মহাসচিব। একইসঙ্গে দলের কার্যক্রম ও মহামারি করোনার সময়ে দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ড সম্পর্কে তাকে অবহিত করেন।

তবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মির্জা ফখরুল।

তবে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, চেয়ারপারসনের সঙ্গে মহাসচিব দেখা করেছেন কিনা সে বিষয়ে তার জানা নেই।

-জেডসি