ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:১০:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

খালেদা জিয়ার বাসভবনের সব কর্মী করোনামুক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৩ পিএম, ১ মে ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে কোভিডে আক্রান্ত হওয়া আটজন গৃহকর্মী করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন।

বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য ডা: মামুনের বরাত দিয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, ম্যাডামের ব্যক্তিগত পরিচারিকা ফাতেমা ও রূপাসহ মোট আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারা সকলেই করোনামুক্ত হয়েছেন। বিষয়টি ডা: মামুন আমাকে জানিয়েছেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হওয়ার আগে তার বাসার গৃহকর্মী ফাতেমাসহ কয়েকজনের করোনার উপসর্গ দেখা যায়। ফলে তাদের করোনা টেস্ট করানো হলে ওই বাসার আটজনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরে বেগম খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। এতে তারও করোনা পজিটিভ রেজাল্ট আসে। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।


-জেডসি