খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শনিবার পর্যন্ত কোনো ধরনের জটিলতা দেখা যায়নি। এ কথা জানিয়েছেন তার চিকিৎসক দলের এক সদস্য।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘রাত ৯টার পর আমরা চেয়ারপারসনের সর্বশেষ পরিস্থিতি দেখতে যাব। আমার সঙ্গে থাকবেন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডা. আব্দুল শাকুর এবং মোহাম্মদ আল মামুন।
খালেদা জিয়ার ব্যক্তিগত এক স্টাফ বলেন, ‘চেয়ারপারসনসহ আমরা যারা করোনায় আক্রান্ত হয়েছি সবাই ভালো আছি। কোনো ধরনের জটিলতা দেখা দেয়নি কারওই। আগামী শুক্রবার আবার করোনার টেস্টের জন্য নমুনা দেব। আশা করছি রিপোর্ট নেগেটিভ আসবে। তিনজন ফিরোজার বাইরে নিজ নিজ বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’
তিনি বলেন, ‘খালেদা জিয়াসহ ফিরোজায় অবস্থান করা তিনিসহ ৯জন করোনায় আক্রান্ত হন। খালেদা জিয়া ছাড়া বাকিদের টেস্ট গত শুক্রবার করতে দেওয়া হয়। সতর্কতার অংশ হিসেবে পরের দিন শনিবার বিএনপি চেয়ারপারসনের টেস্ট করতে দেওয়া হয়। ওই দিন রাত তিনটার দিকে খালেদা জিয়ার টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।’
এদিন বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজের ৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘এখনো আমরা শঙ্কিত। কারণ করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পার হওয়ার পর আক্রান্ত ব্যক্তির জটিলতা দেখা দেয়। সে হিসেবে চেয়ারপারসনের এখন সেই সময় চলছে। তাই শঙ্কা ও আতঙ্কের মধ্যে আছি। তবে দেশবাসীর দোয়ায় এখন পর্যন্ত তিনি ভালো আছেন।’
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমরা চেয়ারপারসনকে গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছি। সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে।’
-জেডসি
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- কোন দেশে কবে ঈদ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি


