খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩০ পিএম, ৯ মে ২০২১ রবিবার
ফাইল ছবি
শেষ পর্যন্ত অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তার বিদেশে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে সরকার।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন।
৩ মে খালেদা জিয়ার শ্বাসকষ্ট হওয়ায় সিসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে ২৭ এপ্রিল রাত থেকে হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর করোনা-পরবর্তী জটিলতা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
৬ মে খালেদা জিয়া শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করায় রাতেই তাঁর ছোট ভাই শামীম এস্কান্দর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে দেখা করেন। সেখানে তিনি খালেদা জিয়াকে বিদেশ নিতে একটি লিখিত আবেদন দেন। ওই দিন রাতেই তা আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়। আজ রোববার সকালে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
পরে বিকেল চারটায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। সেখানে তিনি কেন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হচ্ছে না, সে ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
কারণ হিসেবে মন্ত্রী বলেন, ‘আইন মন্ত্রণালয়ের মতামতের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার পরিবার যে আবেদন করেছে, তা মঞ্জুর করতে পারছি না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দর চিকিৎসার জন্য তাকে (খালেদা জিয়া) বিদেশে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। কিন্তু খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজা স্থগিত করে বাসায় থাকার সুযোগ করে দিয়েছেন। চিকিৎসার সুযোগ দিয়েছেন। খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেনও। এর মধ্যে তার করোনাভাইরাস শনাক্ত হয়।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘খালেদা জিয়ার ভাই আবেদনটি নিয়ে এসেছিলেন। পরে তা আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়। কিন্তু আইন মন্ত্রণালয় থেকে যে মতামত এসেছে, তাতে তাকে বিদেশে পাঠানোর অবকাশ নেই। সাজাপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই।’
খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত এক চিকিৎসক জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর নমুনা পরীক্ষায় এখন তিনি করোনা নেগেটিভ। তার ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। শ্বাসকষ্ট এখন নেই। তবে অক্সিজেন লাগছে, পরিমাণ আগের চেয়ে কমেছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




