ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২২:২৯:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

খিলগাঁওয়ে স-মিলে আগুন, যা জানাল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁওয়ে একটি স-মিলে লাগা আগুন কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের ফলে চারদিক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ছাড়া আগুনে প্রায় ২০টি দোকান ও দুটি স-মিল পুড়ে যায় বলেও জানানো হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান  ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেইনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, খিলগাঁওয়ের আগুনে আনুমানিক ২০টি দোকান এবং দুটি স-মিল পুড়েছে। আগুনে হয়ত কেমিক্যাল ড্রাম বিস্ফোরিত হয়েছে। যার ফলে আগুন চারদিকে ছড়িয়েছে। আমাদের নয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে আরও চারটি ইউনিট ছিল, সেগুলো কাজ করতে পারেনি। 

তিনি আরও বলেন, আগুনে কেউ নিখোঁজ রয়েছেন এমন কোনো সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। এ ছাড়া আমরা এখন পর্যন্ত আহত ও নিহতের কোনো সংবাদ পাইনি।

আগুনের উৎস কী ছিল প্রাথমিকভাবে জানা গিয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, তদন্ত ছাড়া এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলা যাবে না। সিগারেটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে নাকি সাবোটেজ হয়েছে, এই প্রত্যেকটি বিষয় আমাদেরকে খতিয়ে দেখতে হবে। 

তিনি বলেন, অনেকগুলো সোর্স থেকে আগুনের সৃষ্টি হতে পারে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। তাই তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না।

এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।