খুলনায় নিখোঁজ সেই গৃহবধূর স্বামী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
খুলনায় গৃহবধূ রহিমা বেগমের (৫৫) অপহরণের ঘটনায় তার দ্বিতীয় স্বামী বেলাল হাওলাদারকে (৬৫) আটক করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে তাকে মহানগরীর ফুলবাড়ি গেট এলাকা থেকে আটক করা হয়। তিনি আড়ংঘাটা থানাধীন তেলীগাতি এলাকার ইসমাঈল হাওলাদারের ছেলে।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিঁখোজ গৃহবধূর স্বামীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় রোববার রাত সাড়ে ১০টার দিকে বেলাল হাওলাদারকে আটক করা হয়েছে। তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ৫ জন আসামিকে আটক করেন।
নিখোঁজ গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাতে খুলনায় নিজের বাসার টিউবওয়েল থেকে পানি আনতে যান রহিমা বেগম। এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না তার। নিখোঁজ হওযার পর থেকে মরিয়াম মান্নানসহ ছয় ভাইবোন তাদের মা রহিমা বেগমকে খুঁজছেন। আজও খোঁজ মেলেনি তার।
রহিমাকে খুজেঁ পেতে কখনও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী, কখনও পোস্টারিং, মাইকিং, আবার কখনও আত্মীয়-স্বজনদের দ্বারস্থ হচ্ছেন তারা। সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। এ ঘটনায় মামলাও করেছেন তারা।
নিখোঁজের বড় ছেলে মরিয়ম মান্নান বলেন, ১৭ দিন হতে চলেছে মা নিঁখোজ। এখনও মায়ের কোনো সন্ধান মেলেনি। আমরা ভাই-বোন আমাদের মাকে চাই। কাকে আটক করা হলো, কার রিমান্ড আবেদন হলো এটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। যে কোনো মূল্যে আমার মায়ের সন্ধান চাই।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











