ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৫:৩৫:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

খুলনায় মাস্ক না পরায় আটক অর্ধশতাধিক, ৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৭ পিএম, ৯ নভেম্বর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনায় মাস্ক না পরায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে খুলনা নগরের দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এই সময় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়। এছাড়া ৮ জনকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইউসুপ আলী।

ইউসুপ আলী বলেন, করোনাভাইরাস এর দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিহত করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মাস্ক না পরে বাইরে আসা ব্যক্তিদের প্রাথমিকভাবে আটক করা হচ্ছে। পরে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে রোববার (৮ নভেম্বর) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাস্ক না পরলে জেল-জরিমানাসহ কঠোর অবস্থানের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

-জেডসি