খেলা ছেড়ে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন বার্টি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ১২ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি।
বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে থেকেই সম্প্রতি টেনিসকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলে বার্টি। পেশাদার টেনিস ক্যারিয়ারের ইতি টানার পর শিশুদের জন্য সিরিজ গল্প লেখার মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বার্টি।
গত মাসে ২৫ বছর বয়সে টেনিস থেকে বিদায়ের ঘোষণা দেন এই অস্ট্রেলিয়ান নাম্বার ওয়ান। বইয়ের নাম ও প্রকাশের সময়ও ঠিক হয়ে গেছে। বইয়ের নাম ‘লিটল অ্যাশ’। নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে ছয় খন্ডের বই।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজকর্পের সঙ্গে আলাপচারিতায় রোববার বার্টি জানিয়েছেন, বিখ্যাত প্রকাশনা সংস্থা হারপারকলিন্স থেকে আগামী জুলাইয়ে বের হবে বইয়ের প্রথম পর্ব। খেলা থেকে লেখালেখির জগতে ঢুকে রীতিমতো রোমাঞ্চিত বার্টি।
জানালেন, এমন কিছু করার স্বপ্ন সারা জীবনই দেখে এসেছেন তিনি, ‘এই প্রকল্পটা যে কী মজার! আমি সব সময়ই এমন কিছু করতে চেয়েছি।’
আর বই লেখার পিছনে পাঁচ বছর বয়সী ভাতিজি লুসির কথা বলতেও ভুল করেননি বার্টি, ‘লুসি ছিল আমার ধ্রুবতারা। গল্প বা কাহিনি বোঝা ও বই পড়ার উপযুক্ত বয়স তার। সে কী ভাবে, কি চিন্তা করে এবং যখন কোনো বই পড়ে, তখন তার কেমন লাগে, এগুলো সে আমাকে বলে। আমার এটা ভালো লাগে। তাকে এবং শহরের বাইরের বাচ্চাদের বই পড়ে শোনানো দারুণ এক অভিজ্ঞতা হবে। আমি সত্যি এমন কিছুই করতে চেয়েছিলাম।’
আত্মজীবনী লেখার পরিকল্পনাও করেছেন বার্টি। তার ব্যক্তিগত জীবন ও ক্রীড়াজীবনের স্মৃতিকথা নিয়ে একই প্রকাশনী থেকে আগামী নভেম্বরে প্রকাশিত হবে সেই আত্মজীবনী।
বই নিয়ে কথা বলতে গিয়ে বার্টি আবারও জানালেন, অবসরের সিদ্ধান্ত নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা নেই। এর পিছনে কারণও ব্যাখ্যা করেছেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী।
তিনি বলেছেন, ‘আমি আমার পরিবারের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। গত কয়েক সপ্তাহ অনেক ভালো সময় কেটেছে। সত্যিই নিজের সিদ্ধান্তে আমি দারুন খুশি। গত কয়েক সপ্তাহে আমি পরিবারের সকলের মুখে যে হাসি ও আনন্দ দেখেছি তা সত্যিই অসাধারণ।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











