খেলা দেখতে গিয়ে ঝরে গেল ১২ প্রাণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ২৬ আগস্ট ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের চলতি বছরের আসরের উদ্বোধন হয়েছে শুক্রবার (২৫ আগস্ট)। আফ্রিকার দেশ মাদাগাস্কারে বসছে এবারের আসর। আর এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন ১২ জন দর্শক।
আফ্রিকার দেশটির রাজধানী আন্তানানারিভোর মাদাগাস্কার জাতীয় স্টেডিয়ামে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণ ক্ষমতার বেশি মানুষ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আসায় এ ঘটনা ঘটে। ১২ জন নিহত হওয়ার পাশাপাশি পদদলিত হয়ে আহত হয়েছেন অন্তত ৮০ জন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানায়, স্টেডিয়ামের প্রবেশপথে অতিরিক্ত ভিড় থেকে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। এ সময় হুড়োহুড়ি করতে গিয়ে এ ঘটনা ঘটে।
সে সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনা। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাকে ট্র্যাজিক ঘটনা হিসেবে আখ্যা দেন তিনি। এই দুর্ঘটনার কারণে স্টেডিয়ামে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এবারই প্রথম নয় এই টুর্নামেন্টের সময় এমন দুর্ঘটনার। এর আগে ২০১৯ সালের আসরে মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছিল।
১৯৭৭ সাল থেকে চালু হয় ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস টুর্নামেন্টটি। প্রতি চার বছর পরপর বসে টুর্নামেন্টের আসর।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা











