গজারিয়া নদীতে ট্রলারডুবি: মা-মেয়ের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার
প্রতীকী ছবি
বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলার ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও তিনজন। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌ ও থানা পুলিশ।
আজ শুক্রবার বেলা ১১টায় গজারিয়া নদীর বামনের চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-পুরাতন চর এলাকার ছত্তার মুন্সীর স্ত্রী মাহিনূর বেগম (৫৫) ও তার মেয়ে নাছরিন বেগম (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে আটজন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে দলিল খাজুরিয়ায় যাচ্ছিল। পথে গজারিয়া পৌঁছালে নদী উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায় ট্রলারটি।
পরে ঘটনাস্থলের পাশেই নদীতে টহলে থাকা একটি কোস্ট গার্ডের টিম এসে তাদের উদ্ধার করে। এ সময় ট্রলারের যাত্রী মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া তিনজন জীবিত উদ্ধার হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছে বলে জানান কালীগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক।
মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) তৌহিদ জামান জানান, ট্রলারডুবিতে নিহত মা ও মেয়ের মরদেহ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিখোঁজদের সন্ধানে কোস্ট গার্ডের উদ্ধার অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব