গণপরিবহনের ৬০ শতাংশ বাড়তি ভাড়া কার্যকর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ৩১ মার্চ ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
করোনার সংক্রমণ বাড়তে থাকায় সরকার ১৮টি জরুরি নির্দেশনা জারি করেছে। এর মধ্যে গণপরিবহনে ৫০ শতাংশ সিট ফাঁকা রাখার কথা বলা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আগামী দুই সপ্তাহের জন্য গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। যা বুধবার (৩১ মার্চ) সকাল থেকেই কার্যকর হয়েছে।
সকালে দেখা যায়, গাবতলী থেকে স্টাফ কোয়াটার রুটে চলাচলকারী অছিম পরিবহনের বাসে বার্ধিত ভাড়া নিচ্ছেন কন্ডাকটর। এ রুটে মিরপুর থেকে নতুনবাজার পর্যন্ত আগে যাত্রীদের কাছ থেকে ২৫ টাকা ভাড়া নেওয়া হলেও আজ নেওয়া হচ্ছে ৩৫ টাকা। অবশ্য এ নিয়ে যাত্রীদের সঙ্গে কন্ডাকটরকে জড়াতে হচ্ছে বাকবিতণ্ডায়। তবে স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতার কথা বলা হলেও দেখা যায়নি হ্যান্ডস্যানিটাইজারের ব্যবহার।
আবার বাসে অতিরিক্ত যাত্রী না নেওয়ার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। দাঁড়িয়ে নেওয়া হচ্ছে যাত্রী। অন্যদিকে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরিধানের নির্দেশনার অনেকেই তোয়াক্কা করছেন না। মাস্ক ছাড়াই অনেকে বাসে উঠে পড়ছেন।
মঙ্গলবার (৩০ মার্চ) সমসাময়িক বিষয় নিয়ে নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বর্ধিত ৬০ শতাংশ ভাড়ায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস। এর আগে সোমবার (২৯ মার্চ) গণপরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করার পর এসংক্রান্ত একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
-জেডসি
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

