ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২১:০৬:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৮৮

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ৪ নভেম্বর ২০২২ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত ২৪ ঘন্টায় দেশে ২ হাজার ৭০৬ জনের নমুনায় নতুন করে ৮৮ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৫১১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৪০ জন।
আজ শুক্রবার করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ১৫ শতাংশ। বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিল ৩ দশমিক ১০ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৩ দশমিক ২৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, দেশে আজ করোনায় কেউ মারা যায়নি। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার ১০২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৭৪৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ১১৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৩৫ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৭৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬৭ জন। শনাক্তের হার ৩ দশমিক ৫৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ০১ শতাংশ।