গরুর মাংস ইস্যুতে দেবলীনাকে গণধর্ষণ ও খুনের হুমকি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১৯ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
গরুর মাংস খাওয়া নিয়ে একটি অনলাইন আলাপচারিতায় মতামত দেওয়ায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্তকে গণধর্ষণ ও খুনের হুমকির অভিযোগ পাওয়া গেছে। হুমকি থেকে বাদ পড়েনি তার মাও, তাকে নিয়েও চলছে ন্যাক্কারজনক মন্তব্য। এসব অভিযোগে যাদবপুর থানায় এফআইআর করবেন অভিনেত্রী দেবলীনা। এবিপি আনন্দের এক টকশো থেকে ঘটনার সূত্র।
টকশোতে দেবলীনা বিজেপি নেতা দিলীপ ঘোষকে প্রশ্ন করার সময় গায়ক, পরিচালক অনিন্দ্য চক্রবর্তীর কথার সূত্র ধরে জানান, ‘নিরামিষভোজী হলেও প্রয়োজনে তার বাড়িতে গিয়ে নবমীর দিন দেবলীনা গরুর মাংস রান্না করে দিতে পারেন।’ খাদ্য-খাদ্যাভাস এবং ধর্ম বিষয়ে তিনি এমনই মত প্রকাশ করেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ধুন্ধুমার অশ্লীল আক্রমণ শুরু হয় দেবলীনার বিরুদ্ধে।
এই প্রসঙ্গে দেবলীনা বললেন, ‘এখন দেখছি এটাই রেওয়াজ। কোনও নারী অন্য স্বরে কথা বললেই তাকে গণধর্ষণ আর গলা কেটে দেওয়ার হুমকি দেওয়া যায়? বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, গায়ক ও অভিনেতা বাবুল সুপ্রিয় এক ইন্টারভিউতে বলেছিলেন তিনি কলেজ লাইফে বহুবার গরুর মাংস খেয়েছেন, তা নিয়ে কিন্তু কোনও প্রশ্ন করা হয়নি যে উনি কেন গোমাংস খেলেন?’
‘অথচ সেই বিজেপি কর্মী পেশায় উকিল তরুণজ্যোতি তিওয়ারি আমাকে এ বিষয়ে কথা বলার জন্য হুমকিই নয়, আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন। তিনি কেমন উকিল যার পোস্টের তলায় একজন নারীর মাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে আর তিনি চুপ!’
বিষয়টি নিয়ে অনিন্দ্য চক্রবর্তী বলেন, ‘কোনও রাজনীতি থেকে নয়, একজন নাগরিক হিসেবে আমি আমার কথা বলেছিলাম। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা লেখা হচ্ছে ভাবতেই পারিনি। ভোট আসছে। তার আগে অনেক বিষয় নিয়ে কথা হয়। এই যে মানুষ কমেন্ট করছেন তাদেরও স্বাধীন দেশের নাগরিক হিসেবে মত প্রকাশের অধিকার আছে।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।
-জেডসি
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










