গর্ভধারণ-সন্তান প্রসবে ২ মিনিটে ১ নারীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
গত ২০ বছরে মাতৃ মৃত্যুহার এক-তৃতীয়াংশ কমলেও গর্ভকালীন বা সন্তান প্রসবকালীন জটিলতায় প্রতি দুই মিনিটে একজন নারীর মৃত্যু হয় বলে বৃহস্পতিবার জানিয়েছে জাতিসংঘ।
আন্তর্জাতিক সংস্থাটি জানায়, ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত মাতৃ মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত এ হার মোটাদাগে একই রকম ছিল। কিছু কিছু অঞ্চলে মাতৃ মৃত্যুহার বেড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পাশাপাশি জাতিসংঘের অন্য কিছু অঙ্গ সংস্থার সমন্বয়ে তৈরি প্রতিবেদনে বলা হয়, ২০ বছর মেয়াদে সার্বিক মাতৃ মৃত্যুহার ৩৪ দশমিক ৩ শতাংশ কমেছে। ২০০০ সালে প্রতি লাখে ৩৩৯ জন নারীর মৃত্যু হতো গর্ভকালীন বা প্রসবকালীন জটিলতায়। ২০২০ সালে প্রতি লাখে এ সংখ্যা কমে হয় ২২৩।
এর অর্থ হলো ২০২০ সালে দৈনিক মৃত্যু হয় সন্তানসম্ভবা প্রায় ৮০০ নারীর। অর্থাৎ প্রতি দুই মিনিটে গড়ে একজন নারীর মৃত্যু হয়।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, মাতৃ মৃত্যুহার কমার দিক থেকে শীর্ষে রয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। ২০ বছরে দেশটিতে মাতৃ মৃত্যুহার কমে ৯৫ দশমিক ৫ শতাংশ। এ হারার বাড়ায় শীর্ষে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা।
২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে মাতৃ মৃত্যুহার সবচেয়ে বেশি বাড়ে যুক্তরাষ্ট্রে।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার