ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৩:৩৯:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

গাঁজা ব্যবসায়ীকে বিয়ে করছেন এমা ওয়াটসন!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াটসনকে ২০১৯ সালে প্রথম এক রহস্যময় লোকের সঙ্গে দেখা যায়। লিও রবিনটন নামের সেই লোককে নিয়ে পরবর্তীতে অনেক গবেষণাও হয়। শেষতক জানা যায়, ৩০ বছর বয়সী সেই ব্যক্তি পেশায় একজন মাদক ব্যবসায়ী। গাঁজাসহ স্থানীয় বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত তিনি। আর সেই গাঁজা ব্যবসায়ীকেই কিনা বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় হলিউড তারকা এমা ওয়াটসন।

ইয়াহুসহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, লিওর সঙ্গে ১৮ মাস প্রেমের পর এবার সংসার শুরুর পরিকল্পনা করছেন এমা। এমনকি এ জন্য হলিউড থেকে সাময়িক বিরতিও নেবেন। সে কারণেই নাকি এই হলিউড তারকা তিনটি সিনেমাও ফিরিয়ে দিয়েছেন। চুক্তি করছেন না নতুন কোনো সিনেমায়। তার মানে হলিউডের রঙিন দুনিয়া ফেলে অভিনেত্রী এবার জীবন-সংসারে থিতু হতে চান।

ডেইলি মেইল ২০১৯ সালের অক্টোবরে এমা-লিওর প্রকাশ্যে চুমুর খাওয়ার একটি ছবি প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিল। সেই থেকে সবার নজর লিওর ওপর।

ডেইলি মেইল আরও জানিয়েছে, এমা নাকি লিওর সঙ্গে চুপিসারে বাগদানও সেরে ফেলেছেন। ডেইজি আর লিলি নামে দুই বোন আছে লিওর। সেই প্রতিবেদন থেকে আরও জানা গেছে, যে কোনো দিন আসতে পারে এমা-লিওর বিয়ে খবর।

-জেডসি