ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১২:৩৬:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

গাইবান্ধায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০১ এএম, ৪ মে ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৪ মে) সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৩ মে) সন্ধ্যায় ওই ইউনিয়নের চন্ডিপুর (বেলের তল) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি একেএম আজমিরুজ্জামান জানান, নিহতের স্বামী একজন ভবঘুরে। নিয়মিত কাজ করেন না। প্রায়ই তিনি স্ত্রীর বাবার বাড়ি থেকে টাকা আনতে বলতো। এ নিয়ে মাঝেমধ্যেই তাদের মধ্যে ঝগড়া হতো। বুধবার দুপুরেও বাজারে লোক সম্মুখে এসব বিষয় নিয়ে তাদের ঝগড়া হয়েছিল। পরে একই দিন সন্ধ্যায় আবারও তাদের ঝগড়া বাধে। এর একপর্যায়ে আশরাফুল স্ত্রীকে মারধর করে এবং শ্বাসরোধে হত্যা করে।

তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে আশরাফুল, তার মা এবং পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।