ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২০:৪২:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

গাজায় নিহতদের প্রায় ৭০ ভাগ নারী ও শিশু: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহত নারী ও শিশুদের সংখ্যা সাম্প্রতিক সংঘাতে দেখা সংখ্যাকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিম আলসালেম। এই সংখ্যা ৭০ শতাংশর বেশি। নারীদের প্রতি সহিংসতার বিষয়ে আল জাজিরাকে তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, গাজায় যারা কাজ করছে তাদের দুর্ভোগ ও ভয়াবহতার মাত্রা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই নরকের মধ্যে যদি কোনো ফিলিস্তিনি নারী বা শিশু থাকে তার মানে হলো মানবতা, মর্যাদা, নিরাপত্তাসহ যেকোনো কিছু থেকে তাদের বঞ্চিত রাখা। এই শাস্তি সাধারণত শান্তি বা সংঘাতের সময় নারী বা শিশুদের দেওয়া হয়।

গাজায় মাত্র দুই মাসে ১৬ হজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর প্রতিদিন গড়ে মারা যাচ্ছে ১১৫টি শিশু। আর শিশুদের জন্য এই সংঘাত সবথেকে বেশি মারাত্মক। ৭ অক্টোবর থেকে গাজায় নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।