ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২২:৩৬:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বলেছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় একটি হাসপাতালে ইসরাইলি হামলায় ১২ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, সেখানে ইন্দোনেশীয় ওই হাসপাতাল লক্ষ্য করে ইসরাইলি দখলদার বাহিনীর হামলায় ১২ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়। নিহতদের মধ্যে রোগী ও তাদেও সঙ্গীরা রয়েছে।