গাজায় ইসরায়েলি বর্বরতা স্পষ্টতই গণহত্যা: ডা. আকসা দুররানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার
গাজায় ইসরায়েলি বর্বরতা স্পষ্টতই গণহত্যা: ডা. আকসা দুররানি
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্মম হামলা ও মানবিক সংকটের মধ্যদিয়ে বিশ্ব মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)-এর শিশুরোগ বিশেষজ্ঞ ও মানবিক সহায়তা কর্মী ডা. আকসা দুররানি কাজ করছেন। তিনি গাজায় যুদ্ধাহত শিশুদের করুণ অবস্থা এবং সহকর্মীদের দুর্দশা নিয়ে কথা বলেছেন।
গত কয়েক মাস ধরে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে অসংখ্য সাধারণ মানুষ আহত ও নিহত হচ্ছেন। এই পরিস্থিতিতে মানবিক সহায়তা দিতে গিয়ে আন্তর্জাতিক কর্মীরা ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।
ডা. আকসা দুররানি গাজায় দুই মাস কাজ করার অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, ইসরায়েলিদের এই হামলা ইচ্ছাকৃত ও পরিকল্পিত, যা শিশুদের জন্য বিশেষভাবে মারাত্মক।
ডা. আকসা দুররানি বলেন, গাজার বিভিন্ন হাসপাতালে যুদ্ধাহত শিশুদের অবস্থা খুবই বীভৎস। অনেকের হাত বা পা নেই, আবার অনেকের শরীর তৃতীয় ডিগ্রির দগ্ধতায় ঝলসে গেছে। পর্যাপ্ত ব্যথানাশক ও চিকিৎসাসামগ্রী না থাকায় চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। শিশুদের চিৎকার শুধু ব্যথার জন্য নয়, ক্ষুধার্ত হওয়ার কারণে।
তিনি আরও জানান, তার ফিলিস্তিনি সহকর্মীরা নিজেও খাদ্য ও বিশ্রামের সংকটে থাকা সত্ত্বেও রোগীদের সেবা দিতে নিরলস পরিশ্রম করছেন। তাদের কেউ কেউ বর্তমানে তাঁবুতে বাস করছেন, আর অনেকের পরিবারের সদস্য নিহত হয়েছেন।
ডা. দুররানি গাজায় চলমান এই ইসরায়েলি অভিযানকে ‘স্পষ্টতই গণহত্যা’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, এমন বর্বরতা বন্ধ করতে না পারায় তিনি লজ্জিত বোধ করেন।
তথ্যসূত্র : আল-জাজিরা, হিউম্যানস অব নিউ ইয়র্ক
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











