গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনিদের গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন। তারা বলছে, ২০২৩ সালে হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক আইনের অধীনে সংজ্ঞায়িত পাঁচটি গণহত্যার মধ্যে চারটি সংঘটিত হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানোর যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া গেছে।
এগুলো হলো- একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, গোষ্ঠীটিকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে পরিস্থিতি তৈরি করা ও শিশু জন্মরোধ করা।
স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক কমিশনের চেয়ারপারসন নাভি পিল্লাই এই ঘোষণা দিয়েছেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকালে পিল্লাই বলেন, আমরা প্রেসিডেন্ট ইজহাক হারজোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টকে তাদের বিবৃতি ও আদেশের ভিত্তিতে শনাক্ত করেছি। কারণ এই তিন ব্যক্তি রাষ্ট্রটির প্রতিনিধি। আর আইন অনুযায়ী রাষ্ট্রকেই দায়ী বলে ধরা হয়। তাই আমরা বলছি, ইসরায়েল রাষ্ট্র এই গণহত্যা সংঘটিত করেছে।
তদন্ত প্রতিবেদনে ইসরায়েলি নেতাদের বক্তব্য এবং ইসরায়েলি বাহিনীর আচরণের ধরণকে গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। কমিশন দেখেছে, ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া বিবৃতির পাশাপাশি ‘পরিস্থিতিগত প্রমাণ’ও আছে; যেগুলো গণহত্যার অভিপ্রায় খুঁজে পাওয়ার দিকে নিয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কমিশন সিদ্ধান্তে এসেছে যে ইসরায়েলের কর্তৃপক্ষ ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীগুলোর গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিদের পুরোপুরি অথবা আংশিকভাবে ধ্বংস করার গণহত্যার অভিপ্রায় আছে।
এদিকে প্রতিবেদনটিকে ‘বিকৃত ও মিথ্যা’ অ্যাখ্যা দিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি জাতিসংঘের জেনিভা দপ্তরে নিযুক্ত ইসরায়েলি স্থায়ী প্রতিনিধি ড্যানিয়েল মেরন তদন্ত প্রতিবেদনটিতে যেসব তথ্য উঠে এসেছে; সেগুলো প্রত্যাখ্যান করে নিন্দা জানিয়েছেন।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







