ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ৫:১৬:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

গাজায় গণহত্যা নিয়ে মোদি সরকারের নীরবতা লজ্জাজনক: প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৭ পিএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার

প্রিয়াঙ্কা গান্ধী।

প্রিয়াঙ্কা গান্ধী।

গাজায় ইসরাইলের গণহত্যা ইস্যুতে ভারত সরকারের নীরবতা ও নিষ্ক্রিয়তাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক ও এমপি প্রিয়াঙ্কা গান্ধী। তার অভিযোগ, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইল যখন বিধ্বংসী হামলা চালাচ্ছে, তখন কেন্দ্রীয় সরকার চুপ থেকে ও কোনো পদক্ষেপ না নিয়ে সেই অপরাধকে পরোক্ষভাবে প্রশ্রয় দিচ্ছে।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) এক্সে দেওয়া পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, ইসরাইল এখন পর্যন্ত ৬০ হাজার মানুষকে হত্যা করেছে, যার মধ্যে রয়েছে ১৮ হাজার ৪৩০ শিশু। শত শত মানুষ, শিশু-সহ, অনাহারে মারা গেছে এবং আরও লক্ষাধিক মানুষকে অনাহারে রাখার হুমকি দেওয়া হচ্ছে। তার ভাষায়, নীরবতা ও নিষ্ক্রিয়তার মাধ্যমে এই অপরাধকে সমর্থন করাও একটি অপরাধ।

তিনি আরও লেখেন, যখন ফিলিস্তিনের জনগণের ওপর এই ধ্বংসযজ্ঞ চলছে, তখন ভারত সরকারের নীরব থাকা অত্যন্ত লজ্জাজনক।

প্রিয়াঙ্কা গান্ধী এর আগেও ফিলিস্তিন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন। গত বছরের ডিসেম্বরে তিনি ভারতীয় পার্লামেন্টে ‘ফিলিস্তিন’ লেখা ও তরমুজের চিত্রযুক্ত ব্যাগ নিয়ে যান—যা ফিলিস্তিন সংহতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। সেই সময় বিজেপি তাকে ‘তুষ্টিকরণ রাজনীতি’ করার অভিযোগে কটাক্ষ করেছিল।

এর আগে, গত বছরের জুনে প্রিয়াঙ্কা গাজায় ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ চালানোর অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনা করেন এবং একে ‘বর্বরতা’ বলে আখ্যা দেন। পাশাপাশি, জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইল–হামাস সংঘাত নিয়ে ভোটদান থেকে বিরত থাকার কারণে নরেন্দ্র মোদি সরকারকেও তিনি সমালোচনা করেছিলেন।