গাজায় প্রতিদিন ৪২০ শিশু হতাহত : ইউনিসেফ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
টানা ২৫ দিনে গড়াল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের সংঘাত। পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, প্রতিদিন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৪২০ জনের বেশি শিশু হতাহত হচ্ছে। এমন তথ্য সামনে এনেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, ইসরায়েলের হামলায় গাজায় প্রতিদিন ৪২০ জনেরও বেশি শিশু নিহত বা আহত হচ্ছে। গাজা ছাড়াও পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে অন্তত ৩৭ শিশু নিহত হয়েছে। সংঘাতে ৩০ জনেরও বেশি ইসরায়েলি শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। আর গাজা উপত্যকায় অন্তত ২০ শিশু বন্দি রয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। আমি এই অঞ্চলের শিশুদের ভাগ্য নিয়ে শঙ্কিত।
এসময় ক্যাথরিন রাসেল নিরাপত্তা পরিষদকে ‘অবিলম্বে’ একটি রেজুলেশন পাস করার আহ্বান জানান। সেখানে যুদ্ধবিরতির পাশাপাশি গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া এবং অবিলম্বে বন্দি শিশুদের মুক্তির বিষয়টি উল্লেখ করেন তিনি।
এদিকে মধ্য গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার রাতে আল-নুসিরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল