গাজায় প্রতি ১০ মিনিটে একজন শিশু নিহত হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ পিএম, ৯ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
গাজায় প্রতি ১০ মিনিটে একজন শিশু নিহত হচ্ছে
ফিলিস্তিনি অঞ্চলে সেইভ দ্য চিলড্রেন সংস্থার পরিচালক জেসন লি বলেছেন, গাজার শিশুরা ইসরাইল-হামাস যুদ্ধে চরম মূল্য দিচ্ছে।
ভয়েস অফ আমেরিকার কিদা কোস্ত্রেচি-কে জুমের মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সব শিশুকে সবসময়ের জন্য সুরক্ষা দিতে সব পক্ষের দায় আছে। তিনি ইসরাইল এবং হামাসকে তাৎক্ষণিক যুদ্ধ বিরতির আহবান জানান।
এক প্রশ্নের জবাবে জেসন লি বলেন, গাজার পরিস্থিতি ভয়াবহ এবং আরও খারাপ হচ্ছে। প্রতি ১০ মিনিটে (গড়ে) একটি শিশু নিহত হচ্ছে এবং প্রতি ৫ মিনিটে একটি শিশু আহত হচ্ছে।
যুক্তরাষ্ট্র গাজায় মানবিক যুদ্ধ বিরতি করার চেষ্টা চালাচ্ছে কিন্তু ইসরাইলের নেতা নেতানিয়াহু শুধুমাত্র কৌশলগত বিরতির কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন যদি হামাস তাদের হাতে আটক জিম্মিদের মুক্তি দেয়।
এ প্রসঙ্গে জেসন লি বলেন, যুদ্ধ বিরতি এখন অত্যাবশ্যকীয়। এটা আমাদের সুবিধার বিষয় নয় বরং জীবন বাঁচানোর জন্য এটা জরুরি। গাজার শিশুদের হাতে সময় নেই। দুই সপ্তাহ আগে প্রতি ১৫ মিনিটে একটি শিশু মারা যাচ্ছিল। এ সপ্তাহে একটি শিশু মারা যাচ্ছে প্রতি ১০ মিনিটে। যুদ্ধবিরতি না হলে আগামি সপ্তাহে অবস্থা কি দাঁড়াবে আমি তা ভাবতে চাই না।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ 'আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন'।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
সূত্র: ভয়েস অব আমেরিকা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা











