গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো আরও দুদিন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ এএম, ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো আরো দুদিন। চতুর্থদিনে ১১ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ৩৩ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, আগামী দু’দিনেও একই প্রক্রিয়ায় বন্দি বিনিময় করবে ইসরায়েল ও হামাস।
কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধবিরতিতে হামাস ও ইসরায়েল। চুক্তি অনুসারে, এই দুদিনও গাজায় হামলা বন্ধ রেখেছে নেতানিয়াহু বাহিনী। চলবে বন্দি বিনিময়।
শর্ত অনুসারে, এ দফায়ও একজন ইসরায়েলি জিম্মির বিপরীতে তিনজন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।
মার্কিন জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলছেন, আগামী দুদিনে হামাস আরও ২০ জন নারী ও শিশুকে মুক্তি দিতে রাজি হয়েছে।
শুক্রবার থেকে শুরু হওয়া চারদিনের যুদ্ধবিরতি শেষ হয় সোমবার। ওই দিন তিন বছর বয়সী যমজ শিশুসহ ১১ জিম্মিকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস। পরে তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়।
অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেয়া হয় ৩০ শিশু ও তিন নারীকে।
এ নিয়ে গেল চারদিনে ৫০ ইসরায়েলিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিপরীতে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এখনও হামাসের হাতে জিম্মি ১৯০ জন।
সোমবারও খাদ্য, জ্বালানি ও ওষুধ নিয়ে মানবিক সহায়তার আরও ট্রাক গাজায় প্রবেশ করেছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






