ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১১:২১:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

গাজায় যুদ্ধবিরতির ৩০০ দিনে ৩০০ ফিলিস্তিনি শিশু নিহত: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ৮ আগস্ট ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৫ সালের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গত ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু প্রাণ হারিয়েছে, যা গড়ে প্রতিদিন একজন শিশু নিহতের সমান। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক বিবৃতির বরাতে এই তথ্য জানা গেছে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এদুয়ার্দ বেগবেদার এক বিবৃতিতে বলেন, 'যে যুদ্ধবিরতি প্রতিদিন গড়ে একজন শিশুর প্রাণ কেড়ে নেয়, তা শিশুদের সুরক্ষায় ব্যর্থ হচ্ছে।'


তিনি আরও উল্লেখ করেন, আরও শত শত শিশু মারাত্মকভাবে আহত হচ্ছে এবং গাজার শিশুরা দীর্ঘদিন ধরে যে সহিংসতা অবসানের প্রত্যাশা করছিল তা থেকে এখনো বঞ্চিত।

পুরো উপত্যকা জুড়ে শিশুরা ক্রমাগত তীব্র অপুষ্টি, রোগব্যাধি, অনিরাপদ পানি এবং ধ্বংসপ্রাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার চরম সংকটে দিন কাটাচ্ছে বলে বিবৃতিতে যোগ করা হয়।

সূত্র: মিডল ইস্ট আই