গাজায় হাসপাতাল ও ৫ স্কুল খালি করার নির্দেশ ইসরাইলের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ইসরায়েল সম্ভাব্য হামলার আগে গাজা উপত্যকার মানবিক গ্রুপগুলোকে আল-কুদস হাসপাতাল এবং পাঁচটি স্কুল খালি করার নির্দেশ দিয়েছে। তা না হলে পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী।
ত্রাণ সংস্থাসমূহ একথা জানিয়েছে।
গাজার আল-আহলি আল-আরাবি ব্যাপ্টিস্ট হাসপাতালে বোমা হামলায় ৪৭১ জন লোকের প্রাণহানির প্রতিবাদে বিশ্বজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে শুক্রবার এ হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
‘দ্য ফিলিস্তিন রেডক্রিসেন্ট’ জরুরি আহ্বান জানিয়ে বলেছে, তারা দখলদার কর্তৃপক্ষের কাছ থেকে আল কুদস হাসপাতালে বোমা হামলা চালানোর হুমকি পেয়েছে।
রেডক্রিসেন্ট আরো জানিয়েছে, ইসরাইল হাসপাতাল খালি করার যে নির্দেশ দিয়েছে তাতে চারশ’ রোগী এবং ১২ হাজার বাস্তুচ্যুত লোক ক্ষতিগ্রস্ত হবে। এসব বাস্তুচ্যুতরা নিরাপদ স্বর্গ ভেবে হাসপাতালে আশ্রয় নিয়েছিল।
রেডক্রিসেন্টের বিবৃতিতে আল আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালের মতো আরেক গণহত্যা এড়ানোর লক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ও জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে ফিলিস্তিনে জাতিসংঘ শরণার্থী সংস্থা বলেছে, ইসরাইল তাদের যতো তাড়াতাড়ি সম্ভব পাঁচটি স্কুল খালি করে দেয়ার কথা বলেছে।
এ সকল স্কুলই গাজা শহরে হাসপাতালের কাছে অবস্থিত।
আল-কুদস হাসপাতালটি গাজার তেল আল-হাওয়া এলাকায় অবস্থিত। ২০০৯ সালে ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতালটি পরে পুনর্নিমাণ করা হয়।
এর আগে ১৪ অক্টোবর স্থানীয় সময় সকাল ছয়টার মধ্যে হাসপাতালটি খালি করতে ইসরায়েলি সামরিক বাহিনী নির্দেশ দিয়েছিল বলে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এটা সম্ভব নয় বলে তখন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছিল।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল