গাজীপুরে অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
গাজীপুরে রান্না ঘরে জমে থাকা গ্যাস থেকে অগ্নিকাণ্ডে ফারজানা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে নগরের বাসন থানাধীন পালের মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. শাহনেওয়াজের স্ত্রী।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) মো. আসাদুজ্জামান জানান, গাজীপুর মহানগরের বাসন থানাধীন (১৭ নং ওয়ার্ডের) পালের মাঠ মৃত্তিকা ভবনের সপ্তম তলায় ট্রাফিক সার্জেন্ট মো. শাহনেওয়াজ তার তিন বছরের ছেলে ও স্ত্রী ফারজানাকে নিয়ে ভাড়ায় বসবাস করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সার্জেন্ট শাহনেওয়াজ তার ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে কর্মস্থলে চলে যান। সকাল পৌনে ১১টার দিকে সপ্তম তলায় রান্না ঘর থেকে বিকট শব্দ শুনে ও ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার বেশ কিছু সময় আগেই আগুন নিভে যায়। পরে রান্না ঘরে গিয়ে আগুনে দগ্ধ ফারজানার মরদেহ এবং দরজা-জানালাসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে যাওয়ার আলামত দেখতে পাই। রান্না ঘরে কোনো সিলিন্ডার ছিল না। ভবনের নিচতলায় বড় সিলিন্ডার রয়েছে। সেখান থেকে ওপরে গ্যাসের চুলায় সংযোগ দেওয়া হয়েছে। রান্না ঘরে থাকা চুলা বা চুলার সংযোগ পাইপের লিকেজ থেকে (৬ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের) রান্না ঘরে হয়তো গ্যাস জমে ছিল। এমতাবস্থায় রান্না ঘরে গিয়ে অটো চুলার সুইচ কিংবা ইলেক্ট্রিক সুইচ চালু করতে গিয়ে সৃষ্ট স্পার্কিং থেকে বিকট শব্দ করে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। আর ওই আগুনে ফারজানা দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন এবং সেখানে থাকা আসবাবপত্র পুড়ে আগুন নিভে গেছে এমন আলামত পাওয়া গেছে।
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে








